শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের সবচেয়ে বড় তুলা সরবরাহকারী ব্রাজিল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩

বাংলাদেশের বস্ত্রশিল্পের জন্য কাঁচা তুলার সবচেয়ে বড় উৎস হিসেবে দীর্ঘদিন ধরে আধিপত্য ধরে রেখেছিল ভারত। তবে ২০২৪-২৫ বিপণন বছরে সেই অবস্থান হারিয়ে ব্রাজিল এখন বাংলাদেশের শীর্ষ তুলা সরবরাহকারী দেশ হয়ে উঠেছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪-২৫ বিপণন বছরে বাংলাদেশ মোট ৮.২৮ মিলিয়ন বেল তুলা আমদানি করেছে—যা আগের বছরের তুলনায় ৫.২% বেশি। এর মধ্যে ব্রাজিল সরবরাহ করেছে ১.৯ মিলিয়ন বেল বা প্রায় ২৫% বাজার অংশীদারিত্ব। অন্যদিকে ভারত নেমে এসেছে দ্বিতীয় স্থানে—সরবরাহ করেছে ১.৪ মিলিয়ন বেল (১৫%)। এক বছর আগেও ভারত ২৩% বাজার শেয়ার নিয়ে শীর্ষে ছিল।

ইউএসডিএ জানায়, তুলা আমদানির এই পরিবর্তন ঘটে এমন এক সময়, যখন শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ঘটে।

বিশ্বে প্রস্তুত তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম দেশ। এ খাত দেশের মোট রপ্তানি আয়ের ৮০% এর বেশি এবং জিডিপির প্রায় ১০% জোগান দেয়। রিয়টার্সের তথ্য অনুযায়ী, এই খাতে কাজ করেন ৪০ লাখ শ্রমিক।

কাঁচা তুলায় ব্রাজিল এগিয়ে গেলেও কটন ইয়ার্ন (সুতো) সরবরাহে ভারত এখনও বাংলাদেশের প্রধান উৎস। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট সুতো আমদানির ৮২% সরবরাহ করেছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে চীন (৭.৫%)।

ইউএসডিএ জানায়, ভারতের উন্নত স্পিনিং ক্ষমতা, দ্রুত সরবরাহ ব্যবস্থা এবং কম লজিস্টিক ব্যয়ের কারণে দেশটি বাংলাদেশের সুতা বাজারে দীর্ঘদিন ধরে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। ডেইলি স্টার জানিয়েছিল, দাম বেশি ও গুণগত সমস্যা থাকা সত্ত্বেও কম সময় লাগায় বাংলাদেশি আমদানিকারকরা ভারতের তুলাকেই বেশি প্রাধান্য দিতেন।

২০২৫-২৬ বিপণন বছরে বাংলাদেশের কাঁচা তুলা আমদানি আরও ১.৪% বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ । বর্তমান অর্থবছরে বছরে আমদানির পরিমাণ ৮.৪ মিলিয়ন বেলে পৌঁছাতে পারে, যা ২০২৩-২৪ সালের তুলনায় ৫.২% বেশি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর