শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

থাইল্যান্ডে বন্যা

উদ্বেগ জানিয়ে পাশে থাকার অঙ্গীকার ড. ইউনূসের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৫, ১৬:০২

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে ক্ষতি কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়াতে দেশটির পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেছেন তিনি।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলকে গতকাল রোববার (৩০ নভেম্বর) লেখা এক চিঠিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন বলে জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

চিঠিতে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবেও তিনি প্রিয়জন হারানো শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

ড. ইউনূস বলেন, যারা আহত হয়েছেন বা বাস্তুচ্যুত হয়েছেন, তাদের প্রতিও আমরা একাত্মতা প্রকাশ করছি। এই কঠিন সময়ে থাইল্যান্ড সরকার ও আপনাদের বন্ধুসুলভ জনগণের প্রতি আমাদের চিন্তা ও প্রার্থনা রইলো।

চিঠিতে থাই প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও লিখেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনার নেতৃত্বে থাই জনগণ দ্রুতই এই দুঃখ ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে। দ্রুত পুনরুদ্ধারে প্রয়োজনীয় যেকোনো সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর