শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বাজারে মানুষ ধোয়ার মেশিন আনল জাপান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২৫, ১৩:৩৩

জাপানের একটি সংস্থা মানুষ ধোয়ার একটি বিশেষ ওয়াশিং মেশিন তৈরি করেছে। জামাকাপড় ধোয়ার মতোই এবার মানুষও এই মেশিনে ধোয়া যাবে। ওসাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপোতে প্রথমবার এটি প্রদর্শিত হয়েছিল এবং এখন জাপানের বাজারে বিক্রি শুরু হয়েছে।

জাপান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, আপাতত ৫০টি মেশিন তৈরি হবে। এর দাম প্রায় ৩ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার।

ইতোমধ্যেই ওসাকার একটি হোটেল এই যন্ত্র কিনেছে অতিথিদের জন্য এবং আমেরিকার একটি রিসোর্ট সংস্থা আগ্রহ দেখিয়েছে।

সংস্থা ‘সায়েন্স’ জানিয়েছে, মেশিনের ভেতরে থাকা ক্যাপসুলে প্রবেশ করে ঢাকনা বন্ধ করলে ধোয়ার প্রক্রিয়া শুরু হয়। এটি জামাকাপড়ের মতো ঘোরানো বা কাঁচাকাচি করবে না। বরং ধোয়ার মতো ছোট ছোট জলকণা এবং মাইক্রো-বুদবুদ ব্যবহার করে পুরো শরীর পরিষ্কার ও সতেজ রাখবে।

মেশিনে থাকা সেন্সর হৃদস্পন্দন এবং অন্যান্য শারীরিক মানদণ্ড পর্যবেক্ষণ করবে, যাতে ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত হয়। ধোয়ার সময় হালকা সঙ্গীত বাজবে এবং মনকে শান্ত করতে ভিডিও বা ছবি প্রদর্শন করা হবে। ধোয়ার পর শরীরও শুকানো হবে, ফলে গোসলের পর গা মোছার ঝামেলা থাকবে না।

১৯৭০-এর দশকে ওয়ার্ল্ড এক্সপোতে প্রথমবার এই ধরনের একটি ধারণা প্রদর্শিত হয়েছিল। সেই সময়ের ধারণা থেকেই ভবিষ্যতে মানুষ ধোয়ার যন্ত্র তৈরি করার স্বপ্ন দেখেছিলেন সায়েন্স সংস্থার বর্তমান কর্মকর্তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর