শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ভেনেজুয়েলায় গোপন অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৫, ১৫:১৩

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ আরও বাড়াতে নতুন ধাপে অভিযান শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। চারজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তা এখনো নিশ্চিত নয়, তবে সম্ভাব্য পদক্ষেপগুলোর মধ্যে মাদুরোকে উৎখাত করার বিষয়টি আলোচনায় রয়েছে।

দুইজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, নতুন পদক্ষেপের প্রথম অংশ হিসেবে মাদুরোর বিরুদ্ধে গোপন অভিযান হতে পারে। বিষয়টি সংবেদনশীল হওয়ায় কোনো কর্মকর্তাই তাদের নাম প্রকাশ করতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলার মাদক যেন আমেরিকার বাজার সয়লাব করতে না পারে, তা রোধের পাশাপাশি দায়ীদের বিচার নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিটি উপাদান ব্যবহারে প্রস্তুত।

ক্যারিবীয় সাগরে কয়েক মাস ধরেই সামরিক মহড়া চলছে এবং ট্রাম্প ভেনেজুয়েলায় সিআইএর গোপন অপারেশন অনুমোদন দিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার (২১ নভেম্বর) মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রধান এয়ারলাইন্সগুলোকে ভেনেজুয়েলার আকাশসীমায় সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করেছে এবং সতর্কতা মেনে চলাচলের নির্দেশ দেয়। এফএএর সতর্কতার পর শনিবার তিনটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলা থেকে নির্ধারিত ফ্লাইট বাতিল করে।

এদিকে, ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো বহুবার অভিযোগ করেছেন যে ট্রাম্প তাকে সরাতে চান এবং ভেনেজুয়েলার জনগণ ও সেনাবাহিনী যেকোনো প্রচেষ্টা প্রতিরোধ করবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর