শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

তুলার গুদামে আগুন, মাথায় করে বস্তা সরালেন ওসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫, ১২:৪২

গাজীপুর মহানগরীর পূবাইল কুদাব পশ্চিম পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন আগুনে ঝাঁপ দিয়ে মালামাল উদ্ধার শুরু করেন। তার তুলার বস্তা মাথায় নিয়ে উদ্ধারের একটি দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, গতকাল রবিবার (২৩ নভেম্বর) দুপুরে কুদাব আবদুর রহমানের মালিকানাধীন তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার পর ধোঁয়ার কুণ্ডলি আর আতঙ্কের মধ্যেই ওসি মো. খালিদ উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। তাকে বস্তা মাথায় নিয়ে উদ্ধার করতে দেখে আশপাশের মানুষও উদ্ধারকাজে যোগ দেন।

স্থানীয়রা জানান, আগুনের তীব্রতা ছিল ভয়াবহ। কেউই সে সময় গোডাউনের ভেতরে ঢোকার সাহস পাচ্ছিলেন না।

সে সময় ওসি খালিদ হাসান নিজের নিরাপত্তার কথা না ভেবে গোডাউনের ভেতরে ঢুকে মাথায় তুলার বস্তা মাথায় নিয়ে বের হন। তাকে এভাবে উদ্ধারকাজে অংশ নিতে দেখে আশপাশের মানুষও উদ্ধারকাজে অংশ নেন। তারা দ্রুত উদ্ধারকাজে যোগ দেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় গোডাউনটি। তারা উদ্ধারকাজে অংশ নেওয়ায় প্রায় ১০ লাখ টাকার মালামাল নিরাপদে সরিয়ে ফেলা সম্ভব হয়।

পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
পূবাইল থানার এসআই নাজমুল হক জানান, ওসি স্যার নিজ হাতে মালামাল বের করতে শুরু করেন। তাকে উদ্ধারকাজে অংশ নিতে দেখে সাধারণ মানুষও সাহস পায়। মানুষকে উদ্ধারে উদ্বুদ্ধ করতেই তিনি এই ঝুঁকি নেন বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আমরা পৌঁছনোর আগেই স্থানীয়দের সঙ্গে ওসি ঘটনাস্থলে সক্রিয় ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর