শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়াল, আরও ৮ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৫, ১৮:১৪

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন বিভাগে নতুন ভর্তি রোগীর সংখ্যা নিম্নরূপ বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৮৩ জন, চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৩৪ জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৮১ জন, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১১২ জন, ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৪৪ জন, রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৪৮ জন, রংপুর বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৯ জন, সিলেট বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৭ জন। চলতি বছর ২৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ২৬৪ জনে। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর