শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সুস্থ থাকতে গিয়ে বাড়ছে ঝুঁকি? জানুন সকালের যেসব অভ্যাস ক্ষতিকর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৫, ১৭:০৫

ভালো থাকার মূল চাবিকাঠি দিনের প্রথম খাবার, সকালের নাশতা। সারা দিনের শক্তি, মেজাজ, হজম— সব কিছুর ওপরই নির্ভর করে আপনি সকালে কী খাচ্ছেন। কিন্তু অনেক সময় সুস্থ থাকতে গিয়ে মানুষ এমন কিছু ভুল অভ্যাস করে বসে, যা উল্টো শরীরের ক্ষতি করতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন কোন কোন অভ্যাস থেকে সকালে দূরে থাকা জরুরি।

চলুন, জেনে নিই। 

প্রথম ভুল—ঘুম থেকে উঠেই একাধিক গ্লাস পানি খাওয়া। বিশেষজ্ঞদের মতে, সকালবেলা ৩-৪ গ্লাস পানি খেলে পেটে থাকা প্রয়োজনীয় গ্যাস্ট্রিক এসিড দ্রুত পরিষ্কার হয়ে যায়। এই এসিড খাদ্য হজমে সাহায্য করে।বেশি পানি খেলে পেট ফেঁপে ওঠার সম্ভাবনাও থাকে। তাই ঘুম ভাঙার পর শুধু এক গ্লাস পানিই যথেষ্ট, আর আধাঘণ্টার মধ্যেই খাবার খাওয়া উচিত।

দ্বিতীয় ভুল—ফলের রস খাওয়া। অনেকেই মনে করেন, সকালে ফলের রস সবচেয়ে স্বাস্থ্যকর; কিন্তু বিশেষজ্ঞদের মতে এটা ভুল ধারণা।ফল চিবিয়ে খেলে ফাইবার শরীরে যায়, যা রক্তে শর্করা শোষণ ধীর করে। কিন্তু রসে ফাইবার থাকে না, তাই রক্তে শর্করা দ্রুত ওঠানামা করে। ফলে সাময়িক এনার্জি মিললেও তা দ্রুত কমে যায়। এ কারণে সকালে রসের বদলে প্রোটিনযুক্ত খাবার, যেমন প্রোটিন পাউডার বা পিনাট বাটার খাওয়া ভালো।

তৃতীয় ভুল—খালি পেটে দৌড়ানো বা শরীরচর্চা করা।এতে শরীরে স্ট্রেস বাড়ে, শক্তি কমে যায়। তাই ব্যায়ামের আগে কিছু খাওয়া প্রয়োজন।

চতুর্থ ভুল—চোখ খুলেই চা বা কফি খাওয়া। খালি পেটে চা-িকফি এসিডিটি বাড়ায়, হজমে সমস্যা করে, মাথা ঘোরা বা বমি ভাবও দেখা দিতে পারে। তাই সকালে আগে কিছু হালকা খাবার, যেমন— বাদাম বা টোস্ট খেয়ে পরে চা-কফি নেওয়াই ভালো।

সর্বশেষ ভুল—ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের নাম করে সকালের খাবার বাদ দেওয়া। বিশেষজ্ঞদের মতে, সকালের হজমশক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে, তাই ভরপেট খাবার সকালে খাওয়াই স্বাস্থ্যকর। সকাল থেকে না খেয়ে থাকার পর দুপুরে বেশি খেলে তা শরীরের জন্য উপকারী নয়। তাই ব্রেকফাস্ট বাদ দেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয়। সঠিক সকালের নাশতা ও স্বাস্থ্যকর সকালবেলার অভ্যাসই হতে পারে সারা দিন ভালো থাকার মূল ভিত্তি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর