শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

টঙ্গীতে অগ্নিকাণ্ডে ৬ গুদাম পুড়ে ছাই

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৫, ১২:৩৯

গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে ৬টি পাটের ও প্লাস্টিকের বস্তার গুদাম পুড়ে গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে স্থানীয় বউ বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৬টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারপাশের গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সদস্যরা খবর পেয়ে প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে গুদামে রক্ষিত পাটের বস্তা ও প্লাস্টিকের বস্তাসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, টঙ্গীর বউবাজার এলাকায় চটের ও প্লাস্টিকের বস্তার গুদামে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর