শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৭টি মানিলন্ডারিং মামলার অভিযোগপত্র দাখিল শিগগিরই

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৫, ১৩:২২

বিদেশি বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা ১৭টি মানিলন্ডারিং মামলায় অভিযোগপত্র দ্রুত দাখিল করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (৯ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

জসীম উদ্দিন খান বলেন, তদন্তে দেখা গেছে বিদেশি বাণিজ্যের নামে বিভিন্ন ভুয়া এলসি খুলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচার করা হয়েছে। এসব অর্থ বিদেশে পাঠানো হয়েছে বিভিন্ন মাধ্যমে।

সম্প্রতি মামলাগুলোর তদন্ত শেষ করে দ্রুততম সময়ে আদালতে অভিযোগপত্র দাখিল করবে সিআইডি। এতে সালমান এফ রহমানসহ একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নাম আসামি করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এ বিষয়ে আজ বিকেলে সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর