শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

৯ নভেম্বর

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৫, ১১:১৫

প্রতিদিনের নানা ঘটনা, সাফল্য, বিপর্যয় ও অর্জনের ধারাবাহিকতায় গড়ে ওঠে ইতিহাস। মানবসভ্যতার উত্থান-পতনের সাক্ষী এসব ঘটনার মধ্যেই লুকিয়ে থাকে সময়ের গল্প। আজ ৯ নভেম্বর ২০২৫, রোববার। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও মৃত্যুদিন।

ঘটনাবলি

১৭২৯ – স্পেনের সেভিল শহরে ঐতিহাসিক সেভিল চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০৮ – এলিজাবেথ গ্যারেট অ্যান্ডারসন ব্রিটেনের প্রথম নির্বাচিত নারী হন।

১৯১৭ – রুশ বিপ্লবের পর ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে শ্রমিক-কৃষক সরকারের সূচনা।

১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধের শেষে জার্মানিতে প্রজাতন্ত্র ঘোষণা এবং সম্রাট দ্বিতীয় উইল হেলমের পদত্যাগ।

১৯৫৩ – ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে কম্বোডিয়া।

১৯৬৫ – ব্রিটেনে হত্যার দায়ে মৃত্যুদণ্ড আইন বাতিল ঘোষণা।

১৯৭২ – যুক্তরাষ্ট্রে ২৫ লাখ বছর পুরনো ফসিল আবিষ্কার।

১৯৮৯ – পূর্ব ও পশ্চিম জার্মানিকে বিভক্তকারী বার্লিন প্রাচীর ভাঙার সূচনা।

১৯৯০ – নেপালের রাজা বীরেন্দ্র নতুন সংবিধান ঘোষণা করে দলহীন পঞ্চায়েত ব্যবস্থা বিলুপ্ত করেন; একই দিনে যুক্তরাষ্ট্র উপসাগর এলাকায় দুই লাখ সেনা মোতায়েন করে।

১৯৯৯ – ইউনেস্কোর নির্বাহী পরিষদে এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।

২০০০ – ভারতের উত্তর প্রদেশ ভেঙে নতুন রাজ্য উত্তরাখণ্ড গঠন।

২০২০ – আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগার্নো-কারাবাখ সংঘাত বন্ধে শান্তি চুক্তি স্বাক্ষর।

জন্মদিন

১৮১৮ – রাশিয়ান ঔপন্যাসিক ইভান তুরগেনেভ।

১৮৩২ – ফরাসি লেখক ও সাংবাদিক এমিলে গাবরিয়াউ।

১৮৪১ – ব্রিটেন ও আয়ারল্যান্ডের রাজা সপ্তম এডওয়ার্ড।

১৮৬৮ – কানাডীয়-মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী মারি ড্রেসলার।

১৮৭৬ – জাপানি অণুজীববিদ হিদেয়ো নোগুচি।

১৮৭৭ – মুসলিম কবি, দার্শনিক ও রাজনীতিবিদ সির মুহাম্মদ ইকবাল।

১৮৮৫ – জার্মান গণিতবিদ হেরমান ভাইল।

১৮৯৭ – নোবেলজয়ী রসায়নবিদ রোনাল্ড জর্জ রেফর্ড নোরিশ।

১৯১৪ – অস্ট্রীয়-মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী হেডি লেমার।

১৯২৯ – নোবেলজয়ী হাঙ্গেরিয়ান লেখক ইমরে কার্তেজ।

১৯৩৪ – মার্কিন জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান।

১৯৩৬ – দাবা বিশ্বচ্যাম্পিয়ন মিখাইল তাল।

১৯৪৫ – হিন্দুস্থানি উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী শিপ্রা বসু।

১৯৪৮ – ব্রাজিলিয়ান ফুটবলার ও কোচ লুইজ ফেলিপে স্কলারি।

১৯৬০ – জার্মান ফুটবলার আন্ড্রেয়াস ব্রেহমে।

১৯৭৪ – ইতালিয়ান ফুটবল তারকা আলেসান্দ্রো দেল পিয়েরো।

১৯৮৪ – দক্ষিণ কোরিয়ান গায়ক ও অভিনেতা সেভেন।

মৃত্যুবার্ষিকী

০৯৫৯ – বাইজেন্টাইন সম্রাট কনস্টান্টাইন সপ্তম।

১৭৭৮ – ইতালিয়ান ভাস্কর ও চিত্রকর গিওভানি বাটিস্টা পিরানেসি।

১৮৪৮ – জার্মান কবি ও রাজনীতিবিদ রবার্ট ব্লুম।

১৯১৮ – ফরাসি কবি গিয়োম আপলিনেয়ার।

১৯৩৫ – যোগসাধক ও দার্শনিক সন্তদাস কাঠিয়া বাবা।

১৯৫৩ – ইংরেজ কবি ডিলান টমাস; একই দিনে সৌদি বাদশাহ আবদুল আজিজ ইবন সৌদ।

১৯৭০ – ফ্রান্সের ১৮তম প্রেসিডেন্ট জেনারেল শার্ল দ্য গল।

১৯৮০ – কমিউনিস্ট নেতা পূরণচাঁদ যোশী।

১৯৮৫ – ফরাসি অভিনেত্রী মারি-জর্জ পাস্কাল।

২০০১ – ইতালির সাবেক প্রেসিডেন্ট জিওভান্নি লিওন।

২০০৪ – মার্কিন ইতিহাসবিদ ও লেখক আইরিস চ্যাং।

২০০৫ – ভারতের ১০ম রাষ্ট্রপতি কে. আর. নারায়ণন।

২০১১ – নোবেলজয়ী বিজ্ঞানী হর গোবিন্দ খোরানা।

২০১২ – রাশিয়ান গণিতবিদ সের্গেই নিকলস্কয়।

২০১৪ – কাতারের যুবরাজ সৌদ বিন মুহাম্মাদ আল থানি।

চলমান সময়ের ধারাবাহিকতায় ইতিহাসের প্রতিটি দিন রেখে যায় স্মৃতির ছাপ—কখনও তা গৌরবের, কখনও বা বেদনার। আজও সেই ধারার অংশ হয়ে ৯ নভেম্বর স্থান করে নিয়েছে সময়ের পাতায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর