শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বিপুল ভোটে এশিয়ান আর্চারির প্রেসিডেন্ট হলেন বাংলাদেশের চপল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ নভেম্বর ২০২৫, ১৭:২২

ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। দক্ষিণ কোরিয়ার চুং ইউ সানকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছেন তিনি ।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার কংগ্রেস অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শুরু হয় বেলা তিন ১৫ মিনিট থেকে। শেষ হয় বিকেল ৪টায়। প্রেসিডেন্ট পদে চপলের প্রতিদ্বন্দ্বী ছিলেন টানা পাঁচবারের এবং বর্তমান প্রেসিডেন্ট চুং ইউ সান। তিনি বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি হুন্দাই গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা।

প্রেসিডেন্ট প্রার্থী হলেও ঢাকায় আসেননি চুং ইউ সান। অনলাইন ভোটিংয়ে মাত্র ৯ ভোট পান তিনি। অন্যদিকে বাংলাদেশের চপল পেয়েছেন ২৯ ভোট।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চপল। এছাড়া দুই মেয়াদে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রথম সহ-সভাপতি ছিলেন তিনি। এবার ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের এই ক্রীড়া সংগঠক।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর