শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

দুই দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্ট

প্রকাশিত:
৮ নভেম্বর ২০২৫, ১০:২৪

দুই দিনের সরকারি সফরে আজ শনিবার (৮ নভেম্বর) পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত সোমবার রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির সফরসূচি অনুযায়ী, শনিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে পাবনায় পৌঁছবেন রাষ্ট্রপতি। এরপর পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি।

এরপর আরিফপুর কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। পরে নিজ বাসভবনে যাবেন তিনি। সেখানে আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটাবেন। পরে সার্কিট হাউসে রাত যাপন করবেন রাষ্ট্রপতি।

সফরের শেষ দিন আগামী রবিবার সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে। পাশাপাশি পাবনা জেলা প্রশাসককে প্রশাসনিক ব্যবস্থার সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর