শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

দাবি রিপোর্টে

শিগগিরই পারমাণবিক পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৫, ১৭:৩২

উত্তর কোরিয়া শিগগিরই পারমাণবিক পরীক্ষা চালাতে পারে জানা গেছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সিদ্ধান্তে এই বড় পদক্ষেপের ইঙ্গিত পেয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্র। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

গোয়েন্দা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে সংসদীয় কমিটির সদস্য পাক সুং-ওন এবং লি সন-ওন বলেছেন, পুংগে-রি পারমাণবিক পরীক্ষাগারের তৃতীয় খনিতে এই পরীক্ষাগুলো করা হতে পারে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা সংবিধান অনুসারে বিকশিত হচ্ছে।

তার মতে, পিয়ংইয়ং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের পারমাণবিক অবস্থার স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুসারে, উত্তর কোরিয়ার বিশেষজ্ঞরা এবং পারমাণবিক অবকাঠামোগুলো এমন অবস্থায় রয়েছে- যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তবে অল্প সময়ের মধ্যেই পারমাণবিক পরীক্ষা চালানো সম্ভব হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর