শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ডিএমপি কমিশনার

নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৫, ১৭:৩১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় ডিএমপির সব অফিসার ও ফোর্সদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি দুর্বলতা দেখানো যাবে না। একইসঙ্গে জনগণের সাথে দূরত্ব তৈরি হয় বা ভুল বুঝাবুঝি সৃষ্টি করে এরকম কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন এ দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, অনেক ত্যাগ-তিতীক্ষার মাধ্যমে আমরা বর্তমান অবস্থায় উপনীত হয়েছি। বেআইনি সমাবেশ মোকাবেলায় সতর্কতা অবলম্বন করতে হবে।

সভায় ডিএমপি কমিশনার বিভিন্ন পদবির পুলিশ সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। 

কল্যাণ সভায় পুলিশ কমিশনার ঘোষণা করেন, দায়িত্ব পালনকালে ডিএমপির কোনো সদস্য আহত হলে তার চিকিৎসার সব ব্যয়ভার ঢাকা মেট্রোপলিটন পুলিশ বহন করবে। তিনি ডিএমপিতে কর্মরত প্রত্যেক পুলিশ সদস্যকে নিয়মিত খেলাধুলার পাশাপাশি স্বাস্থ্যের যত্ন নেওয়ার অনুরোধ করেন। 

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, অধীনস্থদের প্রতি সবসময় সহানুভূতিশীল হতে হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর