শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শাহজালালে আগুনের কারণে বিশেষ ফ্লাইটের চার্জ মওকুফ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২০ অক্টোবর ২০২৫, ১৩:১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে আগুনের কারণে বিশেষ ফ্লাইটগুলোর আরোপযোগ্য চার্জ মওকুফ করেছে সরকার।

সোমবার (২০ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভবনে আগুন লাগায় ফ্লাইট শিডিউলে বিপর্যয় ঘটে। এ অবস্থায় এয়ারলাইন্সগুলো কিছু অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে।

এ অবস্থায় ১৯ থেকে ২১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্স পরিচালিত অতিরিক্ত বিশেষ ফ্লাইটের আরোপযোগ্য চার্জ মওকুফের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর