শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চিফ প্রসিকিউটর

গুমের কয়েক মামলার তদন্ত প্রতিবেদন এ সপ্তাহেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৫, ১৬:৩০

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত আলোচিত কয়েকটি গুমের মামলার তদন্ত প্রতিবেদন এ সপ্তাহের মধ্যেই দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সোমবার ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এ সপ্তাহে দাখিল হবে। এটা যেহেতু কমপ্লেক্স (জটিল) মামলা, সেই জন্য খুব খুঁটিনাটি বিষয় চেক করছি। তদন্তের রিপোর্ট এ সপ্তাহে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

বিচারের দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বেগ প্রকাশকারীদের আশ্বস্ত করে তিনি বলেন, এগুলো (বিভিন্ন মামলায় দেওয়া ফরমাল চার্জ) হচ্ছে তাদের জন্য জবাব। তদন্ত চলাকালে যে সময় দরকার ছিল, সেই সময় পার হয়েছে। তদন্ত রিপোর্টগুলো হাতে আসার পর একটার পর একটার ফরমাল চার্জ দাখিল হচ্ছে। বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, অনেকগুলো মামলা চূড়ান্ত পর্বে রয়েছে। সুতরাং জাতির যে প্রত্যাশা ছিল যে, এই নিকৃষ্টতম হত্যাকারীদের, গণহত্যাকারীদের, মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারীদের বিচার বাংলাদেশে যাতে হয়, সেটি হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যনাল সঠিক পথে আছে। আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যে এ বিচার কাজ সম্পন্ন হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, আমরা যেটা বারবার বলেছি, সব তো আর একবারে হবে না। ক্রমান্বয়ে একটার পর একটা হতে থাকবে। এগুলো ম্যাচিউর স্টেজে (পরিপক্ব পর্যায়ে) আছে। যথাসময়ে তার ফলাফল আপনারা দেখতে পাবেন।

তিনি বলেন, প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে দায়মুক্তি দেওয়া হবে, কেউ পালিয়ে বাঁচার চেষ্টা করবেন— এ ধরনের দুরাশা করে লাভ নেই। ন্যায়বিচার সবসময় তার নিজ গতিতে চলবে।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সংঘটিত খুন, হত্যাচেষ্টা, গুম, নির্যাতন ও অপহরণসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৩৫৭টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১৪০টিই গুমের অভিযোগ। এসব অভিযোগের অধিকাংশই ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় পাঠানো হয়েছে। কর্মকর্তারা অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর