শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সিইসি

ডিজিটাল পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোটের ব্যবস্থা হচ্ছে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৪

ডিজিটাল পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী এবং যারা ভোটের সঙ্গে সম্পৃক্ত তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে নির্বাচনী সংলাপে উদ্বোধনী ভাষণে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়ে তিনি বলেছেন,  সুষ্ঠু সুন্দর ভোট করতে ইসি প্রতিশ্রুতিব, নতুন নতুন কাজ হাতে নেওয়া হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল-বিকেল দুই দফায় সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। কমিশন সূত্র জানায়, সকাল সাড়ে ১০টা থেকে বৈঠক শুরু হয়েছে সুশীল সমাজের ২৬ প্রতিনিধির সঙ্গে, সাড়ে ১২টায় শেষ হয়েছে। আর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৭ জন শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ।

এদিকে পূজার ছুটি শেষ হলে অক্টোবরে নারী নেত্রী, জুলাইযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

জানা যায়, আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে কাজ করছে নিবার্চন কমিশন। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর