শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নির্বাচনের পরিবেশ-প্রস্তুতি জানতে ইসিতে ইইউ এক্সপ্লোরেটরি মিশন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও প্রস্তুতি পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনে (ইসি) বৈঠক করছে ইউরোপিয়ান ইউনিয়ের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ টিম।

সোমবার (২২ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন’ নামে আট সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। তারা দুই ধাপে বৈঠক করবেন বলে জানা গেছে।

বিকেল ৩ টায় ইসি কর্মকর্তাদের নিয়ে বৈঠক শুরু হয়।

ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) মো. মঈন উদ্দীন খান এর আগে বলেন, নির্বাচনের আগে ভোটের পরিবেশ, ইসির প্রস্তুতি ও সামনে নির্বাচনে ইইউ পর্যবেক্ষক টিম পাঠাবে কি না- তা নিয়ে সার্বিক বিষয়ে ইসি সচিবালয়ের ভোট ব্যবস্থাপনা, পরিচালনা, আইন শাখা ও কারিগরি বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন সফররত এ প্রতিনিধি দল।

বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ইলেকশন এক্সপ্লোরেটরি মিশন টিম এবং ইসির কর্মকর্তাদের মাঝে এ বৈঠক চলবে। এরপর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, ইইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সরকারি ও বেসরকারি বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করার পাশাপাশি ইসির সঙ্গেও বৈঠক করছে। ইসির এ বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, ভোটের আগে সারাদেশে রাজনৈতিক পরিবেশ এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য নেওয়া পদক্ষেপও তুলে ধরা হবে।

দেশের নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে ইসির আইনি সংস্কার, পোস্টাল ব্যালটে ভোট পদ্ধতি, নতুন দল নিবন্ধন, ভোটার তালিকার অগ্রগতি, প্রশিক্ষণ, সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র স্থাপন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ নির্বাচনী রোডম্যাপের অগ্রগতি তুলে ধরা হতে পারে।

রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি চলছে ইসির। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার কথা রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর