শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

যশোরে বিজিবির অভিযানে কোটি টাকার সোনার বারসহ আটক ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৩

যশোরে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের পাঁচটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছেন।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে যশোরের মুড়লি মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৯৭ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার, একটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ ১ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। আটকের নাম আবু বক্কার।

তিনি ঢাকার শ্যামপুর গেন্ডারিয়ার সাইজদ্দিনের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু বক্কারকে আটক করা হয়। তার কোমরে বিশেষভাবে লুকানো ছিল সোনার বারগুলো। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশে যাচ্ছিলেন।

এতে আরো জানানো হয়, জব্দ মালামালের মোট মূল্য ১ কোটি ১১ লাখ ৭৯ হাজার ৯৭৪ টাকা। এর মধ্যে সোনার মূল্য ১ কোটি ১১ লাখ ১১ হাজার ৫৭৪ টাকা, মোবাইল ফোনের মূল্য ৬৫ হাজার টাকা, পাওয়ার ব্যাংকের মূল্য ১ হাজার ৫০০ টাকা এবং নগদ ১ হাজার ৯০০ টাকা। আটক আবু বক্কারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর