শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেলেন যুক্তরাষ্ট্রের কারিমা গোর

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩২

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের প্রথম আসরে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের হয়ে ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অলরাউন্ডার কারিমা গোর। আর এতেই তিনি জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলে।

নেপালের বিপক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ দল। আর ক্যারিবিয়ানদের সেই দলেই জায়গা করে নিয়েছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।

নিউ ইয়র্কের ব্রঙ্কসে জন্ম নিলেও গোরের বাবা-মা দুজনেই অ্যান্টিগার। এমনকি ছোটবেলায় খেলেছেন দেশটির বয়সভিত্তিক দলের হয়ে। তার বাবা ইয়ান গোরও একজন ক্রিকেটার।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আয়োজক নেপাল হলেও খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে।

টেস্ট দলের হয়ে ভারত সফরে থাকায় নিয়মিত টি-টোয়েন্টি ক্রিকেটারদের বেশ কজনই থাকছেন না এই সিরিজে। আর তাতেই সুযোগ পেয়েছেন, সিপিএলে দারুণ পারফর্ম করা ব্যাটার আকিম ওগিস, পেসার র‌্যামন সিমন্ডস, লেগ স্পিনার জিশান মোতারা ও কিপার-ব্যাটসম্যান আমির জাঙ্গু।

শারজাহতে আগামী ২৭ সেপ্টেম্বর নেপাল-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। একই ভেন্যুতে সিরিজের বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ২৯ ও ৩০ সেপ্টেম্বর।

ওয়েস্ট ইন্ডিজ দল : আকিল হোসেন (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, জুয়েল অ্যান্ড্রু, আকিম অগুস্তে, নাভিন বিদাইসি, জেদিয়াহ ব্লেডস, কেসি কার্টি, কারিমা গোর, জেসন হোল্ডার, আমির জাঙ্গু, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাকয়, জিশান মোতারা, রামোন সাইমন্ডস এবং শামার স্পিঙ্গার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর