শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নিখোঁজের এক মাস পর সেপটিক ট্যাংকে মিলল লাশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৩

কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের এক মাস পর করিম ভূঁইয়া (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার রসুলপুর গ্রামে অবস্থিত করিম ভূঁইয়ার শ্বশুরবাড়ির শৌচাগারের সেফটিক ট্যাংক থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত করিম ভূঁইয়া দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের মন্ত্রীবাড়ি এলাকার মৃত আবুল কাশেম ভূঁইয়ার ছেলে।

এ ঘটনায় করিম ভূঁইয়ার স্ত্রী, দুই ছেলে তৌহিদ হোসেন ভূঁইয়া ও তামজিদ হোসেন ভূঁইয়া এবং শ্বশুরবাড়ির কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, গত শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন করিম ভূঁইয়া। এরপর তাঁর সন্তানরা দেবিদ্বার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশ করে তার সন্ধান চান তারা।

পুলিশ জানায়, বুধবার রাতে দুর্গন্ধ পেয়ে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে করিম ভূঁইয়ার শ্বশুর বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংক খোলা হয়।

এ সময় সেখানে একটি গলিত মৃতদেহ পাওয়া যায়, যা করিম ভূঁইয়ার বলে শনাক্ত করা হয়। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে কিছু লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর