শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বরুণ চক্রবর্তীই এখন টি-টোয়েন্টির শীর্ষ বোলার

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১০

ভারতের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছেন। ৩৪ বছর বয়সী এই বোলার দেশের ইতিহাসে কেবল তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব পেলেন। এর আগে এই অর্জন করেছিলেন জাসপ্রিত বুমরাহ ও লেগ স্পিনার রবি বিষ্ণোই।

বরুণ তিন ধাপ এগিয়ে শীর্ষে উঠে আসেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ রান দিয়ে ১ উইকেট এবং পাকিস্তানের বিপক্ষে ২৪ রান খরচায় ১ উইকেট নেওয়ার পর।

এর আগে গত ফেব্রুয়ারিতে তিনি দ্বিতীয় স্থানে পৌঁছেছিলেন, সেটিই ছিল তার পূর্বের সেরা অর্জন। এবার তিনি নিউজিল্যান্ডের জ্যাকব ডাফিকে টপকে এক নম্বরে জায়গা করে নিলেন। মার্চ থেকে ডাফিই ছিলেন শীর্ষে।

আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘২০২৫ সালে ধারাবাহিকভাবে দারুণ বোলিং করার পুরস্কার হিসেবে বরুণ চক্রবর্তীকে পুরস্কৃত করা হলো, তিনি এখন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার।



 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর