শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নবীগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৫

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের সামনে বাসচাপায় মা-ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘি মহল্লায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাগরদিঘির সৈয়দ আলীর স্ত্রী শামিমা আক্তার (৪০) তার বছরের ছেলে তকিকে নিয়ে নবীগঞ্জে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।

এ সময় রাস্তা পার হওয়ার সময় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন এবং আরো কয়েকজন আহত হন। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। নিহত শিশু স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার গোপলার বাজার ফাঁড়ি পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।

 স্থানীয়রা অভিযোগ করে বলেন, দিনারপুর কলেজের সামনে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে জেব্রা ক্রসিং ও গতিরোধক স্থাপনের দাবি জানানো হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ফলে প্রতিনিয়ত পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারীরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর