শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ব্রাভোকে পেছনে ফেলে শীর্ষে নারিন

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৪

ত্রিনবাগো নাইট রাইডার্সের তারকা স্পিনার সুনিল নারিন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সর্বকালের শীর্ষ উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠে এসেছেন। তিনি পেছনে ফেলেছেন তারই জাতীয় দলের একসময়ের সতীর্থ ডোয়াইন ব্রাভোকে।

আজ অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিরুদ্ধে ম্যাচে নারিন ফ্যালকন্স অধিনায়ক ইমাদ ওয়াসিমকে লং-অফে ক্যাচ আউট করে তার ১৩০তম সিপিএল উইকেট পূর্ণ করেন। এর আগে ১২৯ উইকেট নিয়ে ব্রাভোর সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।

এ ম্যাচে ফ্যালকন্স ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করে। সাকিব আল হাসান ৯ বলে করেন ২৬ রান। ৩৬ রান খরচায় একটি উইকেট শিকার করেন নারিন।

জবাবে ট্রিনবাগো নাইট রাইডার্স ১ উইকেট হারিয়ে ১৫ বল বাকি থাকতেই ১৬৭ রানের লক্ষ্যে পৌঁছে যায়।

পুরান ৫৩ বলে ৯০ এবং হেলস ৪০ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন।
সিপিএলের ইতিহাসের সর্বাধিক উইকেটধারীরা
১. সুনিল নারিন – ১৩০ উইকেট
২. ডোয়াইন ব্রাভো – ১২৯ উইকেট
৩. ইমরান তাহির – ১২৫ উইকেট
৪. জেসন হোল্ডার – ১১০ উইকেট
৫. আন্দ্রে রাসেল – ৯৮ উইকেট।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর