শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

তানোরে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ-মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২০

রাজশাহীর তানোর উপজেলায় ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আলোচিত তানোরের মালশিরা গ্রামে সংঘটিত ডাকাতি মামলার রহস্য উন্মোচিত হয়েছে। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি।

গ্রেপ্তারদের মধ্যে মো. শুকুর আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর ভোরে তানোর উপজেলার মালশিরা গ্রামের বাসিন্দা মোয়াজ্জেমুল হোসেনের বাড়িতে ডাকাতরা হামলা চালায়।

এসময় স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকা, ৪টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

গ্রেপ্তাররা হলেন- শাহাদত হোসেন কলম (৩৩), শান্ত ইসলাম (২৬), বেলাল হোসেন (৩০), শুকুর আলী (৫২), শাকিল হোসেন (৪০), রানা হোসেন (২৪), রাসেল হোসেন (২২) ও এখলাছ রহমান মিন্টু (৪২)। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

থানা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার ফারজানা ইসলামের নির্দেশে ওসি ডিবি মো. আরিফ আলীর নেতৃত্বে গতকাল মঙ্গলবার ডিবির একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে।

এতে জয়পুরহাটের আক্কেলপুর থানার তিলকপুর রেল স্টেশন এলাকা থেকে ৭ জন এবং নওগাঁ সদর থানার ইদুর বটতলা এলাকা থেকে ডাকাত দলের অপর সদস্য এখলাছ রহমান মিন্টুকে গ্রেপ্তার করা হয়।

আদালতে দেওয়া জবানবন্দিতে শুকুর আলী দায় স্বীকার করে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল লুট করে।

ডিবি পুলিশ জানায়, এ চক্র দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় চুরি, দস্যুতা ও ডাকাতি চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে আরো তথ্য উদঘাটন এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

তানোর থানার ওসি আবজাল হোসেন বলেন, ‘তানোরে ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় এসপি স্যারের নির্দেশনায় তানোর থানা পুলিশ ও ডিবি’র একটি টিম বিভিন্ন স্থান থেকে ডাকাতদের গ্রেপ্তার করেন। মামলাটি ডিবিতে রয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর