শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বেলজিয়ামের ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১১

বেলজিয়ামের ভিসা আবেদন আর গ্রহণ করবে না ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস। আপাতত ভারতের দিল্লির ভিএফএস’র মাধ্যমে বাংলাদেশিদের ভিসা ইস্যু করবে দেশ‌টি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিল্লিতে অবস্থিত বেলজিয়াম দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ সেপ্টেম্বর থেকে সুইডেন দূতাবাস বেলজিয়ামের ভিসা আবেদন আর গ্রহণ করবে না।

বাংলাদেশের নাগরিকদের বেলজিয়ামের সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদি ভিসা আবেদন ভিএফএস গ্লোবালের https://visa.vfsglobal.com/ind/en/bel/apply-visa মাধ্যমে করতে হবে।

আবেদনে করার পর একটি এপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে এবং সশরীরে ভিসা আবেদনের ফাইল নয়াদিল্লিতে ভিএফএস অফিসে জমা দিতে হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর