শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নাইজেরিয়ায় বিয়ের বাস নদীতে, নারী ও শিশুসহ মৃত ১৯

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩১

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের জামফারা রাজ্যে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে কমপক্ষে ১৯ জন নারী ও শিশুর মৃত্যু হয়েছে।

জানিয়েছেন স্থানীয় ইউনিয়নের এক কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা এই খবর জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। বাসে বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া যাত্রীরা ছিলেন।

গত শনিবার ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় আংশিক ধসে পড়া একটি সেতুর ওপর বাসটি দাঁড় করানো হয়েছিল।

কিন্তু চালক হ্যান্ড ব্রেক ব্যবহার করতে ভুলে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ফলে বাসটি পিছিয়ে গিয়ে নদীতে পড়ে যায়।

ন্যাশনাল ইউনিয়ন অফ রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (এনইউআরটিডাব্লিউ) এর কর্মকর্তা আবুবকর মুহাম্মদ এএফপিকে জানান, বাসটি বিয়ের এক শোভাযাত্রায় ছিল এবং নববধূকে স্বামীর বাড়িতে পৌঁছে দেওয়ার পথে ছিল। দুর্ঘটনার সময় বাসটি পার্শ্ববর্তী কেব্বি রাজ্যের জেগা শহরের দিকে যাচ্ছিল।

ফাস গ্রামের বাসিন্দারা জানান, বাসে থাকা অধিকাংশ যাত্রীই নারী ও শিশু ছিলেন এবং তারাই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন।

উল্লেখ্য, নাইজেরিয়ায় খারাপ রাস্তাঘাট এবং দুর্বল অবকাঠামোর কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরে দেশটিতে ৯ হাজার ৫৭০টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৪২১ জনের মৃত্যু হয়েছে।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর