শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

শুল্ক নিয়ে আলোচনা করতে ঢাকা আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৬

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা ২০ শতাংশ পাল্টা শুল্কের বিষয়ে আলোচনা করতে আজ রবিবার ১৪ সেপ্টেম্বর ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিন দিনের এ সফরে মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ।

ঢাকা সফরকালে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলটি বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিবের সঙ্গেও বৈঠক করবে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআরের সঙ্গে এর আগে অনুষ্ঠিত আলোচনা থেকে একটি প্রাথমিক খসড়া চুক্তি তৈরি হয়েছে।

ঢাকায় সফরের সময় উভয় পক্ষের মধ্যে এই খসড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, তাদের সফরকালে বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক আরো কমানোর বিষয়ে আলোচনা হবে। ইউএসটিআরের প্রতিনিধিদল দুই দিনের সফরে ১৪ সেপ্টেম্বর ঢাকায় আসবে। বাংলাদেশের ওপর আরোপিত শুল্কহার আরো কমানোর বিষয়ে তাদের সঙ্গে নেগোসিয়েশন করব।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইউএসটিআর কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাণিজ্য চুক্তির একটি খসড়া তৈরি করা হয়েছে। নতুন করে নেগোশিয়েশনে দুই পক্ষ একমত হলে, খসড়ায় প্রয়োজনীয় সংশোধন এনে তা চূড়ান্ত করা হবে।

এর আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ওপর আরোপিত রেসিপ্রোকাল ডিউটি ২০% থেকে কমিয়ে ১৫% নির্ধারণের বিষয়ে দুই দেশের মধ্যে নেগোশিয়েশন চলছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর