শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

দুর্নীতি দমনে বিশ্বের প্রথম ‘এআই মন্ত্রী’ নিয়োগ দিল আলবেনিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৫

আলবেনিয়ার মন্ত্রিসভায় যোগ দিয়েছেন এক নতুন সদস্য, তবে তিনি কোন সাধারণ মানুষ না, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এক ভার্চুয়াল বট! আর এই এআই মন্ত্রীর নাম ‘দিয়েলা’, যার অর্থ আলবেনীয় ভাষায় ‘সূর্য’।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রধানমন্ত্রী এদি রামা বৃহস্পতিবার তার চতুর্থ মেয়াদের মন্ত্রিসভা ঘোষণা করেন। এ সময় তিনি জানান, সরকারি ক্রয় ও টেন্ডার কার্যক্রম এখন থেকে সামলাবেন দিয়েলা। সরকারি প্রকল্পে বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া সব টেন্ডারই তিনি তত্ত্বাবধান ও অনুমোদন করবেন।

রামা বলেন, ‘দিয়েলা হলো আলবেনিয়ার প্রথম মন্ত্রী যিনি শারীরিকভাবে উপস্থিত নন, ভার্চুয়ালি তৈরি। সরকারি টেন্ডার শতভাগ দুর্নীতিমুক্ত তা তিনি নিশ্চিত করবেন।’

আলবেনিয়ায় দীর্ঘদিন ধরেই সরকারি টেন্ডার দুর্নীতির প্রধান খাত হিসেবে পরিচিত। দেশটি আন্তর্জাতিকভাবে পরিচিত মাদক ও অস্ত্র পাচারকারী চক্রের অর্থপাচারের কেন্দ্র হিসেবেও।

এসব অভিযোগ ইউরোপীয় ইউনিয়নে আলবেনিয়ার প্রবেশ প্রক্রিয়াকে জটিল করেছে। যদিও রামা ২০৩০ সালের মধ্যে ইইউতে যোগদানের লক্ষ্য ঘোষণা করেছেন, বিশ্লেষকরা একে বেশ উচ্চাভিলাষী বলছেন।

তবে এআই মন্ত্রী ‘দিয়েলা’ পুরোপুরি স্বাধীনভাবে কাজ করবেন, নাকি তার ওপর মানবিক নজরদারি থাকবে—সে বিষয়ে সরকার কোন বিস্তারিত জানায়নি। ফলে প্রশ্ন উঠছে, এই এআই-মন্ত্রীকে প্রভাবিত বা হ্যাক করার কতটা ঝুঁকি রয়েছে।

দিয়েলা প্রথম চালু হয়েছিল চলতি বছরের শুরুতে ই-আলবেনিয়া প্ল্যাটফর্মে ভার্চুয়াল সহকারী হিসেবে। ঐতিহ্যবাহী আলবেনীয় পোশাকে সজ্জিত দিয়েলার কারণে তখন নাগরিক ও ব্যবসায়ীদের জন্য অনলাইনে নথি সংগ্রহের আমলাতান্ত্রিক জটিলতা কমে আসে।

তবে সামাজিক মাধ্যমে কেউ কেউ করেছেন হাসি ঠাট্টাও। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আলবেনিয়ায় দিয়েলাও একদিন দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে।’ আরেকজনের মন্তব্য, ‘চুরি আগের মতোই চলবে, শুধু দোষ চাপানো হবে দিয়েলার ওপর।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর