শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সাইম আইয়ুব

ভারত ম্যাচ নিয়ে ভাবছি না, আমাদের লক্ষ্য এশিয়া কাপ জেতা

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৮

এশিয়া কাপে আগামীকাল রবিবার হতে যাচ্ছে ভারত-পাকিস্তান মহারণ। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচটির গুরুত্ব বাড়লেও পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব জানালেন, তাদের আসল লক্ষ্য শুধু ভারতের বিপক্ষে জয় নয়, পুরো টুর্নামেন্টের শিরোপা জেতা।

আজ শনিবার প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে আইয়ুব বলেন, ‘অতীতের কথা ভেবে কোনো লাভ নেই। এই টুর্নামেন্টটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আমরা কেবল ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভাবছি না, আমাদের লক্ষ্য এশিয়া কাপ জেতা।’ এর আগে ভারত ও পাকিস্তান সর্বশেষ মুখোমুখি হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে। যেখানে দুবারই জয়ী হয়েছিল ভারত। তবে আইয়ুব মনে করেন, পুরনো ফলাফলের সঙ্গে বর্তমান প্রতিযোগিতার কোনো সম্পর্ক নেই।

গ্রুপ পর্বে দুই দলই প্রথম ম্যাচে জয় দিয়ে যাত্রা শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে ভারত, আর ওমানকে ৯৩ রানে উড়িয়ে দিয়েছে পাকিস্তান।

ভারতের দলে শুভমান গিল, সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর মতো তারকা থাকায় তারা কাগজে-কলমে স্পষ্ট ফেভারিট। অন্যদিকে পাকিস্তান নতুন অধিনায়ক সালমান আলি আঘার নেতৃত্বে নিজেদের পুনর্গঠন করছে।

তবে ফরম্যাটের অনিশ্চয়তার কারণে অঘটনের সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব, মিডল অর্ডারের হাসান নেওয়াজ এবং স্পিনার আবরার আহমেদ, সুফিয়ান মুমিক ও মোহাম্মদ নেওয়াজের ওপর ভর করে এবার প্রমাণ করতে চাইছে, তারা বাবর-রিজওয়ান নির্ভরতার বাইরে গিয়েও বড় কিছু করতে সক্ষম।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর