শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০২

ফরিদপুরে অবৈধ অস্ত্রসহ মাহফুজুর রহমান সবুজ (৩৯) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে শহরের আলিপুর সবুজের বাড়ি থেকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অবৈধ ডাবল ব্যারেল গান (মেইড ইন ইউএসএ) উদ্ধার করে। পরে অস্ত্রটি কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার মাহফুজুর রহমান সবুজ ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় শহরের আলিপুরে সবুজের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ডাবল ব্যারেল গান (মেইড ইন ইউএসএ) উদ্ধার করে যৌথ বাহিনী। উদ্ধারকৃত অস্ত্রের জব্দ তালিকা প্রস্তুত করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান বলেন, মাহফুজুর রহমান সবুজকে অস্ত্রসহ গ্রেপ্তারের বিষয়টি শুনেছি।

সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়টি আমাদের দলের কেন্দ্র দেখছেন। ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান বলেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা অপরিহার্য।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর