শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নুর

জাতি হিসেবে আমরা সুবিধাবাদী ও স্বার্থপর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৬

গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর!’ শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা বলেন তিনি। বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের একটি ভিডিও শেয়ার করে এ বার্তা দেন নুর।

সম্প্রতি কালের কণ্ঠে হাজির হয়েছিলেন হাবিব। সেখানে নুর ও তার দলের প্রসঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। ডাকসু নির্বাচনে শিবির ও ছাত্রদলের লড়াইয়ে পাত্তাই পায়নি নুরের দল থেকে দেওয়া প্যানেল। ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা পেয়েছেন মাত্র ১৩৬ ভোট।

সেই প্রসঙ্গে কথা বলতে দেখা যায় হাবিবুর রহমান হাবিবকে। নুরের শেয়ার করা ভিডিওতে হাবিবকে বলতে শোনা যায়, ‘যে ছেলে আমরণ অনশন করেছিল ডাকসু নির্বাচনের জন্য, একবার চিন্তা করুন তো যে ছেলের কারণে নির্বাচনে ভোট দিতে যাচ্ছি, সেই ছেলেকে এত বড় অসম্মানিত করব? ছাত্রদলের ভিতরে হাজার দোষ আছে আপনি ভোট দিলেন না, আমার কোনো আপত্তি নাই।

কিন্তু যারা আন্দোলনে ছিল, যারা ভোটটা নিয়ে আসলো ফ্যাসিস্টের পতন ঘটিয়ে, যে ছেলেটা আমরণ অনশন করল, তাকে কেন আপনারা অবহেলা করলেন? এই প্রশ্নটার উত্তর কি কেউ দিতে পারবে? মিলাতে পারবে কেউ?’

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে নুর লেখেন, ‘জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর! যাদের জন্য আমরা অধিকার ফিরে পাই, মুক্ত হই তাদেরও ভুলে যাই!’ নুরের সেই পোস্টে অনেকেই মন্তব্য করে নিজের মতামত জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘বিন ইয়ামিন মোল্লা ভাই এর জন্য কষ্ট লাগল। আরো বেশি ভোট পাইতে পারতো।’ কারো মতে, ‘জুলাইতে যুদ্ধ করেছে সবাই।

কাউকে আলাদা করে দেখার সুযোগ নাই।’ কেউ লিখেছেন, ‘ইয়ামিন মোল্লা তার ত্যাগ এবং বিসর্জন অনুযায়ী ডাকসু নির্বাচনে মূল্যায়িত হয়নি।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর