শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

চার্লি কার্ক হত্যাকাণ্ড, বামপন্থীদের দুষছেন ট্রাম্প ও মাস্ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৫

যুক্তরাষ্ট্রের ডানপন্থী কর্মী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে এক হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনার পরপরই এ ঘটনায় ‘কট্টর বামপন্থীদের’ দুষছেন ট্রাম্প ও বিলিয়নিয়ার ইলন মাস্ক।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক ভিডিওতে এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ‘কালো অধ্যায়’ জানিয়ে ট্রাম্প বলেন, ‘চার্লি সত্যের জন্য প্রাণ দিয়েছেন। তাদের (বামদের) বক্তব্য রক্ষণশীল এই কর্মীর মৃত্যুতে ভূমিকা রেখেছে।

এদিকে, ইলন মাস্ক এটিকে ‘ঠাণ্ডা মাথায় খুন’ আখ্যা দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। এ সময় কার্কের হত্যাকাণ্ডের জন্য তিনি সরাসরি বামপন্থীদের দায়ী করেন।

সামাজিক মাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে মাস্ক স্পষ্ট ভাষায় জানান, ‘তারা (বামপন্থীরা) ঠাণ্ডা মাথায় খুন উদযাপন করছে।’

পরবর্তীতে আরও তীব্র ভাষায় মাস্ক সরাসরি বামপন্থীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি লিখেন, ‘বামরা হচ্ছে খুনিদের দল।’

সেখানে একজন এক্স ব্যবহারকারী মন্তব্য করেন, ‘বামপন্থীরা গত এক দশক ধরে ডানপন্থীদের বিরুদ্ধে সহিংসতার হুমকি নিয়ে বক্তৃতা দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা থেকে শুরু করে, ইউনাইটেড হেলথকেয়ার সিইও ব্রায়ান থম্পসনের খুন, আর এখন চার্লি কার্ক। আসল হুমকি তো এসেছে বামপন্থীদের দিক থেকেই।

’অন্য এক ব্যবহারকারী বলেন, ‘শুধু বামপন্থী নয়, সোরোস, বিল গেটস আর রিড হফম্যানের মতো যারা তাদের অর্থায়ন করে তারাও দায়ী।’

এতে সংক্ষিপ্ত উত্তরে মাস্ক বলেন, ‘একদম ঠিক।’ এ সময় কিছু ব্যবহারকারী দাবি করেন, প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই–এ হত্যাকাণ্ড নিয়ে ‘উল্লাস’ প্রকাশ করা হচ্ছে। এর জবাবে মাস্ক লিখেছেন, ‘এটাই আমাদের বাস্তবতা। তারা খারাপ মানুষ।



 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর