শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে চাই’

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৭

জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা জামায়াতের মিডিয়া বিভাগের আয়োজনে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা এ কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এস.এম রেজাউল ইসলাম শামীম এবং সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাব সদস্য সরোয়ার হোসেন জুয়েল।

মাসুদ সাঈদী বলেন, মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও ভোগান্তি দূর করে এলাকাবাসীর জীবনমান উন্নয়নে কাজ করছি এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি জানান, পৌরসভা উন্নয়নে ৩৫০ কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিয়েছেন এবং সুপেয় পানির সংকট নিরসনে ছয়টি পাওয়ার প্লান্টের জন্য ১৮ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করেছেন।

এছাড়া ইন্দুরকানিতে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জন্য তিন একর জমি বরাদ্দ, স্থানীয় হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণে সাড়ে সাত কোটি টাকা, ডাকবাংলো নির্মাণে ১ কোটি ৪৩ লাখ টাকা এবং নাজিরপুর স্বাস্থ্যকেন্দ্র ও থানার সংস্কারে অর্থ বরাদ্দ আনার তথ্য তুলে ধরেন তিনি।

সভায় জেলা জামায়াতের আমির বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারি সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইছাহাক আলীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর