শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

সৈকতে নীল বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন মিমি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪১

টিজারের পর আজ বুধবার ১০ সেপ্টেম্বর অন্তর্জালের মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত ‘রক্তবীজ ২’ সিনেমার ‘চোখের নীলে’ গান। রোমান্টিক এই গানের অন্যতম প্রধান আকর্ষণ মিমির বিকিনি লুক। একেবারে বলিউড নায়িকাদের স্টাইলে সমুদ্রসৈকতে নীল বিকিনি পরে মিমির হেঁটে যাওয়া উষ্ণতা ছড়াতে বাধ্য।

থাইল্যান্ডের নির্জন সমুদ্রসৈকতে জমে উঠেছে মিমি-আবিরের ঘনিষ্ঠ প্রেম! কখনো আবিরের কোলে এসে বসছেন মিমি, আবার কখনো দোলনায় বসে প্রেমে মত্ত হচ্ছেন দুজনে।

সব মিলিয়ে এই গানের অন্যতম হট এবং রোমান্টিক গান হতে চলেছে চোখের নীলে। গানটি গেয়েছেন অনুপম রায় এবং নবাগতা গায়িকা সুচন্দ্রিকা গোলদার। এই গানের হাত ধরে যেন আবার সেই পুরনো দিনে চলে গেলেন শ্রোতারা।

প্রসঙ্গত, এর আগেও ছবির প্রথম রোমান্টিক গান দর্শকদের নজর কেড়েছিল। অঙ্কুশ এবং কৌশানির কেমিস্ট্রিও ছিল চোখে পড়ার মতো। এই গান দুটি ছাড়া আরো দুটি গান মুক্তি পেয়েছে যার মধ্যে একটি হলো ‘বাবুর মা’ অন্যটি ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ করতে যেও না। নুসরাতের ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ গানটি ইতিমধ্যেই অন্যতম ট্রেন্ডিং গান হয়ে উঠেছে।চলতি বছর দুর্গাপূজায় মুক্তি পাবে শিবপ্রসাদ এবং নন্দিতা পরিচালিত

‘রক্তবীজ ২’।

ইতিমধ্যেই টিজার এবং ট্রেলার মুক্তি পেয়েছে, যা দর্শকদের উত্তেজনা আরও কিছুটা বাড়িয়েছে। এবার শুধু ছবি মুক্তির পালা। সিনেমাটিতে মিমি-আবির ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং সীমা বিশ্বাস। এই সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। এছাড়াও দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিককেও।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর