শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পটুয়াখালীতে ট্রলিচাপায় বিএনপি নেতা নিহত, চালক আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৬

পটুয়াখালীর বাউফলে ট্রলিচাপায় উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক সজল হাওলাদার (২৮) নিহত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় মদনপুরা ইউপির গাজী বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।

নিহত সজল হাওলাদার কনকদিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের নারায়নপাশা গ্রামের মোশারেফ হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম জানান, আজ দুপুর ১২টার দিকে সজল কনকদিয়া বাজারের দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন।

ওই সময় মদনপুরা ইউপির গাজি বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে ধাক্কা লেগে চালক ছিটকে পড়েন এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে আহতকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, ‘তার মাথা ও বুকে গুরুতর জখম হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

’বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, ‘ট্রলি ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রলিচালক শাকিবকে আটক করা হয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর