শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নৌকা পাঠিয়ে পাঞ্জাবে বন্যার্তদের উদ্ধার, ত্রাণসামগ্রী বিতরণ সালমানের

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৯

গত ৩৭ বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। ক্রমাগত অতিভারি বৃষ্টির জেরে পানির নিচে চলে গেছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। লাফিয়ে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি এতটাই খারাপ যে, পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ ঘোষণা করেছে আপ সরকার।

এমতাবস্থায় পাঞ্জাবে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন বলিউড ভাইজান সালমান খান। বলিউড মাধ্যম সূত্রে খবর, সালমানের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিইং হিউম্যান’-এর একটি টিম ইতিমধ্যেই ত্রাণসামগ্রী নিয়ে পাঞ্জাবে পৌঁছে গেছে। শুধু তাই নয়, সালমানের পক্ষ থেকে পাঁচটি নৌকাও পাঠানো হয়েছে বন্যার্তদের উদ্ধারকাজের জন্য। এর মধ্যে তিনটি নৌকা বিভিন্ন প্লাবিত এলাকায় ঘুরে ঘুরে খাবার, ওষুধের মতো নানা ত্রাণসামগ্রী বিলি করছে।

বাকি দুটো ফিরোজপুর সীমান্তে পাঠানো হয়েছে। জানা গেছে, সালমানের টিমের সদস্যরা মাঠে নেমে সবার সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।

পাঞ্জাব ট্যুরিজমের চেয়ারম্যান দীপক বালি জানিয়েছেন, পরিস্থিতি খানিক স্থিতিশীল হলে সালমান খানের ফাউন্ডেশন বন্যাকবলিত সীমান্তবর্তী গ্রামগুলোকে দত্তক নেওয়ার কথা ভেবেছেন।

সম্প্রতি ‘বিগ বস ১৯’-এর শোয়েও বিধ্বস্ত পাঞ্জাব প্রসঙ্গের কথা শোনা গিয়েছিল সঞ্চালক সালমান খানের মুখে।

সালমান যে নানারকম সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত কিংবা বিভিন্ন সময়ে ফিল্ম ইন্ডাস্ট্রির অসহায়দের ত্রাতা হিসেবে ধরা দিয়েছেন, সেকথা সবারই জানা। অতিমারির সময়ও একাই সিনেইন্ডাস্ট্রির ২৫ হাজার কলাকুশলীর অন্নসংস্থানের দায়িত্ব নিয়েছিলেন বলিউড তারকা।

সালমানের ‘বিইং হিউম্যান’ সংস্থাও বহু দুস্থের পড়াশোনা, চিকিৎসার দায়িত্ব নিয়েছে। আবার কখনো বা পানভেলের ফার্মহাউস থেকে দুস্থদের খাবার বিলি করেছেন। এবার বন্যাপ্লাবিত পাঞ্জাবেও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভাইজান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর