শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৮

রাজশাহীর পুঠিয়া ও দুর্গাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। পুঠিয়ায় মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ২ যুবক ও দুর্গাপুরে ভ্যানগাড়ি ও ট্রাকের সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী দুর্গাপুর উপজেলার কিশমতগনকৌড় ইউনিয়নের আড়ইল গ্রামের আবু ছাইদের ছেলে শাহীন (২৩), আফসার আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৫) ও চারঘাট উপজেলার ভ্যানচালক সুজন (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার নিহত দুই যুবক গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউপির তেবাড়িয়া গোডাউন মোড়ে পৌঁছলে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সড়কে আছড়ে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে শাহীন মারা যান। ও তার সহযোগী দেলোয়ার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান।

নিহতের বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে। সেই সঙ্গে ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দুর্গাপুর-শিবপুর প্রধান সড়ক দিয়ে কয়লাবোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক সুজন নিহত হন। তার বাড়ি চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।

স্থানীয়রা জানান, ভ্যানচালক সুজন দুর্গাপুরে মালবহন শেষে খালি ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে কয়লাবোঝাই ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।

দুর্গাপুর থানার ওসি আতিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর