শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

পুলিশ সুপার

ঝাড়ফুঁক দিতে এসে ধর্ষণ চেষ্টা, ব্যর্থ হয়ে মা-মেয়েকে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৭

কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকায় একটি বাসায় সুমাইয়া আফরিন নামে এক তরুণীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে মা তাহমিনা বেগম ফাতেমা ও সুমাইয়াক বালিশ চাপায় হত্যা করে কথিত কবিরাজ মো. মোবারক হোসেন (২৯)।

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় পালিয়ে যাওয়ার সময় কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে মোবারককে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তার মোবারক কুমিল্লা দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। ঘটনাস্থলের পাশের একটি মাদরাসায় কর্মরত ছিলেন মোবারক।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার কবিরাজ মোবারক হোসেনের সাথে নিহত তাহমিনা বেগম ও তার মেয়ে সুমাইয়া আফরিনের জ্বীনে আছর সংক্রান্ত চিকিৎসার কারণে দীর্ঘদিনের একটি সম্পর্ক গড়ে ওঠে। মোবারক হোসেন মা মেয়ের বিশ্বস্ততা অর্জন করায় প্রায় সময়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।

গত সোমবার ঘটনার দিন দুপুর ১২টা থেকে বিকেলের মধ্যে মোবারক হোসেন ওই বাসায় প্রবেশ করেন।পরে চিকিৎসার নামে সুমাইয়া আফরিনকে ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনাটি মা তাহমিনা বেগম দেখে ফেললে প্রথমে তাহমিনা বেগমকে পরে সুমাইয়াকে শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় নিহত তাহমিনার বড় ছেলে বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে কোতোয়ালি মডেল থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ টিম কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে কবিরাজ মোবারক হোসেনকে গ্রেপ্তার করে।

তার কাছ থেকে ওই ঘর থেকে নিয়ে আসা মোবাইল ল্যাপটপ চার্জার উদ্ধার করে।
পুলিশ জানায়, এই ঘটনার সাথে আর কারো সম্পর্ক আছে কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর