শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কুষ্টিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল নারী আইনজীবীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪১

কুষ্টিয়া শহরের উপজেলা মোড়ে শ্যামলী এন আর পরিবহনের একটি বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে কুষ্টিয়া আদালতের আইনজীবী দেবোরা খানম সারিকা (৩০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা মোড় এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর পরিবহনের বাস সেটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অ্যাডভোকেট সারিকাসহ আরো দুজন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আইনজীবী সারিকাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন জানান, দুর্ঘটনায় নারী আইনজীবীসহ তিনজন আহত হয়েছিলেন। এর মধ্যে অ্যাডভোকেট সারিকা মারা যান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর