শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

গাজায় ৪ ইসরায়েলি সেনা নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৮

উত্তর গাজা উপত্যকায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার সকাল ৬টার দিকে গাজা শহরের শেখ রাদওয়ানপাড়ার উপকণ্ঠে কাফর জাবালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইসরায়েল ও মিডলইস্ট মনিটরের।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, নিহত চার সেনা ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

নিহতরা হলেন— লেফটেন্যান্ট মাতান আবরামোভিটজ (২১), স্টাফ সার্জেন্ট উরি লামেদ (২০), সার্জেন্ট আমিত আরিয়ে রেগেভ (১৯), সার্জেন্ট গাদি কোটাল (২০)।

এ ছাড়া নাহাল ব্রিগেডের ৫০তম ব্যাটালিয়নের একজন সেনা ওই ঘটনায় মাঝারি মাত্রার আহত হয়েছেন বলে সেনাবাহিনী জানায়। ইয়েদিয়োথ আহরোনোথ পত্রিকার তথ্য অনুযায়ী, হামাসের এক হামলায় গাজা সিটির একটি সুরক্ষিত অবস্থানে এ চার সেনা নিহত হন।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ার উপকণ্ঠে কাফর জাবালিয়া এলাকায় সকাল ৬টার দিকে তিনজন হামাসকর্মী একটি সেনাশিবিরে আক্রমণ শুরু করে।

রাতভর গাজায় হামলা চালানোর পর সেনারা ফাঁড়িতে ফিরে আসার কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটে। সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, নতুন এই মৃত্যুর ঘটনায় গত অক্টোবর ২০২৩ থেকে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৯০৪ জনে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর