প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগম নিজ বাসায় নিহতের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা কম্পানি।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লা কম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
র্যাব জানায়, আটক ব্যক্তির নাম আব্দুর রব (৭৩)। তিনি পেশায় একজন কবিরাজ। তার বাড়ি লাঙ্গলকোট উপজেলায়। নিহত তাহমিনার সঙ্গে সর্বশেষ আব্দুর রবের যোগাযোগ হয়েছিল।
র্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লা কম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘সন্দেহভাজন একজনকে লাঙ্গলকোট থেকে দুপুরে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
’আজ সোমবার সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে পিটিআই মাঠ সংলগ্ন নেলী কটেজ ভবনের দ্বিতীয় তলা থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মন্তব্য করুন: