শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন মান্না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন, এমনটাই তার দলের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে। তিনি ফিরলে দেশের রাজনীতিতে কী কী প্রভাব পড়বে আর বিএনপির রাজনীতিতে কী কী প্রভাব পড়বে, সম্প্রতি এই আলোচনা উঠে আসে বেসরকারি টেলিভিশনের একটি টক শোতে।

যেখানে অতিথি হিসেবে হাজির ছিলেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আলোচনায় তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে মান্না বলেন, তারেক রহমানের ফেরা সম্পর্কে তার কোনো ধারণা নেই।

তারেক রহমান কেন দেশে ফিরছেন না, তা উল্লেখ করে মান্না বলেন, ‘আমি যে সংকটের কথা বলেছি সেই সংকটের সাথে ওনার আসার না আসার কোনো সম্পর্ক নেই। ধরেন, কবর থেকে লাশ তুলে যে উল্লাস, এত বীভৎসতা—কিন্তু এইটার কারণে উনি আসতে পারবেন না তা তো বোঝায় না। কিংবা ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে বীভৎসতা হলো সেটাকে দিয়ে আপনি তার আসার সঙ্গে সম্পর্কিত করতে পারবেন না। কিন্তু বিএনপির নেতৃত্বস্থানীয় কাউকে আমি তো খুব স্পষ্ট করে কিছু বলতে শুনিনি এখন পর্যন্ত।

সিকিউরিটি কোশ্চেনটাই যে তাদের কাছে বড় সেরকম তারা ওপেনলি বলেছেন, তা আমি দেখিনি। কিছু একটা আছে যার জন্য আসতে চান না—আমি এরকম করে বুঝি। যেটা আমি জানি না যেটা কেউ জানে না। মানে উনি জানেন, বাকিরা কে জানে তা আমি বলতে পারি না। হয়তো তার মা জানেন। হয়তো তার দলের খুবই ঘনিষ্ঠ দুই-একজন জানেন।’

তারেক রহমানের নেতৃত্ব আগের চেয়ে পরিপক্ক হয়েছে উল্লেখ করে মান্না বলেন, ‘অনেকগুলো বছর তো তিনি নেই দেশে। আগে যখন ছিলেন তখন হয় জেলে ছিলেন অথবা ধরেন যখন উনি কেবল রাজনীতিতে হাতেখড়ি নিচ্ছেন তখন ছিলেন। ওইভাবে যদি দেখেন তাহলে পরিপূর্ণভাবে তারেক জিয়াকে আমরা দেখিনি।

বিভিন্ন কর্মে বিভিন্ন সিদ্ধান্তের সময় তাকে আমরা মাঝে মাঝে দেখেছি, ওই দেখাটা পরিপূর্ণ হয় না। তবে ওভার দ্য ইয়ারস, এখন মনে হচ্ছে যে সব শেষের দিকে। ধরেন ৫ আগস্ট গত বছর পরিবর্তনের পরে ওনার স্টেটমেন্টগুলো যেগুলো দিচ্ছেন, যে বক্তৃতাগুলো করেছেন, সেগুলো আগের চাইতে রিলেটিভলি ম্যাচিউরড।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর