শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বগুড়ায় দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩

বগুড়ার ধুনট উপজেলায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া (১৩) শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ধুনট থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্তের নাম ইউসুব আলী (২৫)। তিনি উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা পেচেরপাড়া গ্রামের দিপু প্রামানিকের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ঘুগড়াপাড়া গ্রামের এক কৃষকের মেয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। সে গত ১২ জুলাই দুপুরে সুলতানহাটা পেচেরপাড়া গ্রামে দুলাভাই ইউসুব আলীর বাড়িতে বেড়াতে যায়। এ সময় তার বড় বোন চিকিৎসার কাজে ধুনট শহরে ছিলেন। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ইউসুব আলী ভুক্তভোগীকে একা পেয়ে কৌশলে ঘরের ভেতর নিয়ে যান।

এরপর তার গলায় ছুরি ধরে বিকেল পর্যন্ত একাধিক বার ধর্ষণ করেন। এ অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত একটি ভ্যানে তুলে দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেন ইউসুব আলী। স্কুলছাত্রী বাড়িতে ফিরে স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দেয়। তখন পরিবারের লোকজন ওই ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে গত ৯ আগস্ট পর্যন্ত চিকিৎসা নিয়ে ওই ছাত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই বাদী হয়ে ইউসুব আলীর বিরুদ্ধে গত ৩১ আগস্ট বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।

ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ‘আদালতের আদেশে থানায় ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। এ মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর