শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে জুতার মালা পরিয়ে পুলিশে দিল জনতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৪

ফরিদপুরে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. ওয়াজেদ শেখ (৭৩) নামে এক বৃদ্ধকে জুতার মালা পড়িয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন। শিশুটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা থানার এসআই সমীর কুমার দাস।

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শিশুটিকে ধর্ষণের সময় বৃদ্ধকে হাতে-নাতে আটক করে গলায় জুতার মালা পরিয়ে বেঁধে রাখেন স্থানীয়রা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৯৯৯ এর মাধ্যমে ফোন দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। অভিযুক্ত ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।মামলা ও এলাকা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর মা অন্যের বাড়িতে কাজ করেন।

এই সুযোগে টাকার লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ির পেছনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন ওয়াজেদ। ঘটনার সময় ওই এলাকার এক ব্যক্তি দূর থেকে ধর্ষণের ঘটনাটি ভিডিও করেন এবং লোকজনের সহযোগিতায় তাকে হাতে-নাতে আটক করেন। এ সময় তার গলায় জুতার মালা পরিয়ে বেঁধে রাখে এলাকাবাসী। পরে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশে ওই বৃদ্ধকে সোপর্দ করা হয়।

এ ঘটনায় রবিবার দিবাগত রাতে শিশুটির মা বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে আজ সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

মামলার বাদী শিশুটির মা জানান, আমি দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই থাকি এবং একটি বাসায় কাজ করি। অন্যত্র কাজের সুবাদে বাড়িতে না থাকায় মেয়েকে একা পেয়ে টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করে ওয়াজেদ শেখ। ঘটনাটি বিকেলে আমাকে মোবাইলে জানালে ছুটে গিয়ে দেখি মেয়েটি কাঁদতেছিল।

তিনি ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। মামলার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার এসআই সমীর কুমার দাস জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধকে আটক করে থানায় আনা হয়। শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘শিশুটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার থেকে (ওসিসি) চিকিৎসা নিয়েছে।’

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর