শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পুরনো কূপে গ্যাসের সন্ধান, ২৫.৫৫ মিলিয়ন ঘটফুট উত্তোলনের সম্ভাবনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৯

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপের সংস্কার কাজ করার পর তাতে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) কূপটিতে প্রাকৃতিক গ্যাসের প্রবাহ ধরা পড়ে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড।

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেয় সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড কর্তৃপক্ষ সূত্র জানায়, রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপ থেকে ১০ বছরে ২৫ দশমিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে প্রতি ঘনমিটার এলএনজির দাম ৬৫ টাকা বিবেচনা করলে ওই কূপ থেকে আনুমানিক চার হাজার ৭০০ কোটি টাকার গ্যাস পাওয়া যাবে।

সূত্র আরো জানায়, এসজিএফএল ও বাপেক্সের কারিগরি বিষয়ে দক্ষ কর্মকর্তা ও কর্মচারীরা ৩ নম্বর কূপের সংস্কারকাজ (ওয়ার্কওভার) সফলভাবে সম্পন্ন করেছেন। বর্তমানে সংস্থাটির আওতায় সিলেট ১০এক্স, সিলেট ১১, ডুপিটিলা ১, কৈলাসটিলা ৯, রশিদপুর ১১ ও রশিদপুর ১৩ নম্বর কূপ খনন এবং কৈলাসটিলা ৯ ও বিয়ানীবাজার ২ নম্বর কূপের সংস্কারকাজ চলমান।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের আওতাধীন গ্যাস ফিল্ডগুলোতে ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রশিদপুর ৩ এর পাশাপাশি রশিদপুর ১১ ও ১৩ নম্বর কূপ খননের প্রকল্প চলমান। সফলভাবে শেষ করা গেলে দেশে গ্যাসের উৎপাদন বাড়বে বলে আশা করছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। ১৯৯৪ সাল থেকে ৩ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক ছিল। গত বছর কূপটি বন্ধ হয়ে যায়।

এ কূপে অনুসন্ধানের পর গ্যাসের একটি বড় স্তর পাওয়ায় বন্ধ হয়ে যাওয়া কূপটিতে নতুন করে কাজ শুরু হয়।

এ ব্যাপারে রশিদপুর গ্যাস ফিল্ডের ডিজিএম (মেইনটেনেন্স) মো. শহিদুল্লাহ বলেন, কূপটি চালু হলে দৈনিক আট থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব বলে আশা করছি। তিন নম্বর কূপটির রিফ্রেশ করতে খরচ পড়বে ৭৩ কোটি টাকা।

আশা করা যাচ্ছে, এই কূপ থেকে প্রায় চার হাজার ৭০০ কোটি টাকার গ্যাস উত্তোলন করা যাবে। তিনি বলেন, সবচেয়ে সুবিধা হচ্ছে পাইপলাইন ও প্রসেস প্ল্যান্ট বিদ্যমান রয়েছে। গ্যাস উত্তোলন ও সরবরাহের ক্ষেত্রে অন্য কোনো জটিলতাও নেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর