শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যুক্তরাষ্ট্রে শাকিবের সঙ্গে কেমন সময় কাটিয়েছেন, জানালেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৩, ১৮:০৪

অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের সাবেক তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস। কয়েক দিন আগেই ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে থেকে ঘুরে এসেছেন এই নায়িকা।

সেখানে শাকিব খানের সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছেন তারা। বলা যায়, দীর্ঘ সময় পর বাবা-মাকে একসঙ্গে কাছে পেয়ে সময়টা বেশ উপভোগ করেছেন ছোট্ট জয়।

যুক্তরাষ্ট্রে শাকিবের সঙ্গে কেমন সময় কাটিয়েছেন, সে ব্যাপারে অপু বিশ্বাস বলেন, যুক্তরাষ্ট্র স্বপ্নের দেশ। সেখানকার প্রতিটি স্থানই ঘুরে দেখার মতো। যারা গিয়েছেন, তারা এ বিষয়টা ভালো জানেন। আমরাও বেশ ভালো সময় কাটিয়েছি।

বাবা-ছেলের সম্পর্ক একদমই বন্ধুর মতো উল্লেখ করে অপু বলেন, জয়ের সঙ্গে ওর বাবার (শাকিব) সম্পর্কটা বন্ধুর মতো। দুই বন্ধু যখন পাশাপাশি থাকে, তার চেয়ে সুন্দর সৃষ্টি আর কিছু হয় না। যুক্তরাষ্ট্রে গিয়ে ঠিক সেটাই হয়েছে তাদের মাঝে।

জয়ের মাকে (অপু বিশ্বাস) শাকিব কী গিফট করেছে? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, যদি নির্দিষ্ট করে শাকিব খানকে ঘিরেই বলা হয়, তাহলে বলতে হবে- অবশ্যই জয় আমার জন্য সবচেয়ে বড় গিফট।

এদিকে, যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বাবা শাকিবের সঙ্গে জয়ের একটি ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়। ছবিটি দেখার পরেই রীতিমতো শোরগোল পড়ে যায় সামাজিকমাধ্যমে। ছবিটির নিয়েও কথা বলেছেন অপু বিশ্বাস। 

এই অভিনেত্রী বলেন, ছবিটি আমিই তুলেছি। খানিকটা আক্ষেপের সুরেই নায়িকা জানান, জয় একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলো। হঠাৎ তার মনে হয়েছে সে টায়ার্ড হয়ে গেছে, ঘুমাবে। এ কারণে বেঞ্চে শুয়ে পড়ে। তখন সে তার বাবাকে ডেকে বলে- বাবা তোমাকে এখানেই (বেঞ্চের সামনে মাটিতে) বসতে হবে। জয় তার বাবাকে বেঞ্চেই বসাতো। কিন্তু সে বেশ লম্বা হয়ে গেছে, শোয়ার পর জায়গা ছিলো না। তাই তার বাবাকে ওখানে বসতে হয়েছিলো। সেটা দেখে আমার মনে হয়েছিল, বাহ দারুণ তো মুহূর্তটা। এজন্যই ছবিটা তুলেছিলাম।   


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর