শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

তেলের দাম কমছে, জরুরি বৈঠকে বসছে ‘ওপেক প্লাস’

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৫

বিশ্ববাজারে টানা পতনের মুখে আছে তেলের দাম। আগামী মাসগুলোতে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা থাকার পরও বাজার দখল করতে বাড়তি উৎপাদনসহ নানা বিষয়ে আলোচনা করতে আজ রোববার (৭ সেপ্টেম্বর) জরুরি বৈঠকে বসছে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ‘ওপেক প্লাস’।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে দাম ধরে রাখতে তেল উৎপাদন কমিয়ে দিয়েছিল ওপেক প্লাস। একই সময় তেল রপ্তানিকারক ১২ দেশের সংগঠন ওপেক ও তাদের মিত্ররা মিলে দিনে প্রায় ৬০ লাখ ব্যারেল পর্যন্ত উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল।

তবে সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমানের সমন্বয়ে গঠিত ওপেক প্লাস চলতি বছরের এপ্রিলে হঠাৎ নীতি বদলায়। তারা উৎপাদন বাড়িয়ে বাজারের দখল নেয়ার কৌশলে যায়। বিশ্লেষকেরা বলছেন, অক্টোবর পর্যন্ত তারা আগের উৎপাদন মাত্রা বজায় রাখতে পারে।

পরবর্তীতে কী পরিমাণ তেল উত্তোলন করা হবে তা সমন্বয়য়ের সিদ্ধান্ত অক্টোবরেই নেওয়া হতে পারে বলে গত বুধবার থেকে গুঞ্জন চলছে।

এ থেকে ধারণা করা হচ্ছে, তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলারের নিচে নামিয়ে হলেও তারা বাজারের অংশীদারিত্ব বাড়াতে সংকল্পবদ্ধ।

এ বছর তেলের দাম ১২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৫–৭০ ডলারেই ওঠানামা করছে। বিশ্লেষকরা মনে করেন, ওপেকের বাইরের দেশগুলোর উৎপাদন বাড়ানো এবং মার্কিন শুল্ক আরোপের কারণে চাহিদা কমেছে বলেই দামের এ পতন।

এদিকে বিশ্লেষকেরা বলছেন, উৎপাদন বাড়লেও এখনো দাম প্রত্যাশার তুলনায় ভালো আছে। এর পেছনে অন্যতম কারণ ভূরাজনৈতিক উত্তেজনা। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বাজারকে প্রভাবিত করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর