শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৫

সুনামগঞ্জের ধর্মপাশায় বিয়ের প্রলোভনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী নারী শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে থানায় মামলা করার পর রাত সোয়া ১২টার দিকে ধর্মপাশা উপজেলার স্বর্ণা ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযুক্ত চিকিৎসককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওই চিকিৎসকের নাম কিবরিয়া খান (৩২)।

তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চড়িয়াকোনা গ্রামের মৃত আব্দুল মতিন খানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ফরিদপুর মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করা কিবরিয়া খান ৯ মাস ধরে ধর্মপাশায় প্রাইভেট প্র্যাকটিস করছিলেন। এ সময় শারীরিক অসুস্থতার কারণে এক প্রবাসীর স্ত্রী তার কাছে চিকিৎসা নিতে গেলে তাদের মধ্যে পরিচয় গড়ে ওঠে। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

অভিযোগে বলা হয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে চিকিৎসক প্রায় ছয় মাস ধরে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সর্বশেষ গত ৩০ আগস্ট রাত ২টার দিকে ওই নারীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করেন। বিয়ের কথা তুললে নানা কৌশলে তা এড়িয়ে যান অভিযুক্ত চিকিৎসক।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পরপরই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর