শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৬

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী ৮ সেপ্টেম্বর ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

সংস্থাটির খবরে বলা হয়, ইইউ–এর নিষেধাজ্ঞা বিষয়ক দূত ডেভিড ও’সালিভানের নেতৃত্বে ইউরোপীয় প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবেন। আলোচনাটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে। সেখানে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টির বিভিন্ন উপায়, বিশেষ করে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা হবে।

বৈঠকে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দফতর এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কর্মকর্তারাও অংশ নেবেন বলে জানা গেছে।

এর আগে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানিয়েছিলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনার জন্য একটি ইইউ দল যুক্তরাষ্ট্র সফরে যাবে।

অন্যদিকে, সম্প্রতি চীন সফর শেষে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেন পরিস্থিতিকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্ব নিজেদের অর্থনৈতিক সংকট অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের মাধ্যমে সমাধানের চেষ্টা করছে। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর